পদত্যাগের ঘোষণা দিলেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী
আইভরি কোস্টের আবিদজান শহরে বিষাক্ত বর্জ্য নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর সংক্রান্ত স্ক্যানডালে জড়িত থাকার অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী চার্লস কোনান ব্যানি তার সরকারের পদত্যাগের প্রস্তাব দিয়েছেন।
আবিদজান শহরের একটি এলাকায় দু’সপ্তাহ ধরে জমে থাকা বর্জ্য থেকে নির্গত বিষাক্ত গ্যাস এবং ধোঁয়ায় দু’জন নিহত ও কয়েকশ’ অসুস্থ হয়ে পড়লে প্রধানমন্ত্রী ব্যানি ব্যাপক জনবিক্ষোভের মুখে পড়েন এবং তার ওপর রাজনৈতিক চাপের সৃষ্টি হয়।
প্রেসিডেন্ট লরেন বাগবো তাকে নতুন একটি মন্ত্রীসভা গঠনের প্রস্তাব দিলে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান।
আবিদজানের ওই এলাকায় বিষাক্ত বর্জ্য স্তুপ করে রাখার সাথে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি।
তবে একটি জাহাজ থেকে এই বিষাক্ত বর্জ্য ওই স্থানে ফেলা হয় বলে জানা গেছে।
জমে থাকা বর্জ্য নির্গত বিষাক্ত ধোঁয়া নিকটস্থ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ অসুস্থ হয়ে পড়ে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
আইভরিয়ান টেলিভিশন তাদের নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে বারবার ঘোষণার মাধ্যমে ওইসব এলাকার অসুস্থদের চিকিৎসা দিতে চিকিৎসকরা যাতে আক্রান্ত এলাকায় প্রবেশ করতে পারে সেজন্য বিক্ষোভরত বাসিন্দাদের কাছে অনুরোধ জানায়।
বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের অনেকে পাকস্থলি, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা এবং নাকের রক্তক্ষরণে ভুগছেন।
