চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ২৩
মধ্য এবং দক্ষিণ চীনে তিনটি পৃথক খনি বিস্ফোরণে দুই দিনে অন্তত ২৩ শ্রমিক নিহত হয়েছে।
বিভিন্ন বার্তা সংস্থার খবরে একথা জানানো হয়।
মধ্য চীনের হুবেই প্রদেশের দায়ে শহরে রোববার সকালে বন্যার তোড়ে খনির দেয়াল ধসে ছয়জন খনি শ্রমিক নিহত হয়েছে।
দ্বিতীয় ঘটনাটি ঘটে চীনের দক্ষিণ-পশ্চিম ঝিজাউ প্রদেশে। একটি কয়লাখনিতে শনিবার গ্যাস বিস্ফোরণে আটজন নিহত এবং চারজন আহত হয়।
তৃতীয় বিস্ফোরণটি ঘটে হুনান প্রদেশের লিয়ানি কয়লাখনিতে। এতে নয়জন নিহত ও পাঁচজন আহত হয়।
চীনের কয়লাখনিগুলোতে বন্যা, বিস্ফোরণ এবং ধসে প্রতিবছর বহুজন নিহত হয়। দেশটিতে গত বছর নিহত খনি শ্রমিকের সংখ্যা ৬ হাজার।
হংকংভিত্তিক ‘চায়না লেবার বুলেটিন’ এ প্রকাশিত এক প্রতিবেদনে প্রতি বছর খনি দুর্ঘটনায় ২০ হাজারেও বেশি শ্রমিক নিহত হয় বলে জানানো হয়।
