২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকো উপকূলে ধেয়ে আসছে হারিকেন ‘জন’

মেক্সিকোর প্রশান্ত মহাসাগর তীরবর্তী অঞ্চলে ধেয়ে আসছে হারিকেন জন। হারিকেন জন আঘাত হানতে পারে এই আশংকায় মেক্সিকোর উপকূলীয় অবকাশযাপন কেন্দ্রগুলোয় সর্বোচ্চ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 12:47 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

ক্যাটাগরি-৩-এর অন্তর্ভূক্ত এই ঝড় ঘন্টায় ২০৫ কিমি বেগে মেক্সিকো উপকূলের দিকে ধেয়ে আসছে বলে জানা গেছে।

স্থানীয় অধিবাসীদের দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা এবং সম্ভব হলে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে মেক্সিকো কর্র্র্তৃপক্ষ।

মেক্সিকোর পর্যটন শহর লাজারো কার্ডিনাস থেকে সান ব্লাস পর্যন্ত ৪০০ মাইল এলাকা এই হারিকেনের কবলে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে সেদেশের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র।

এছাড়া আবহাওয়া পূর্বাভাসে আরো জানানো হয়েছে একটানা প্রবল বর্ষণের কারনে মেক্সিকোর উপকুল এবং উপকূলবর্তী শহরগুলোতে আকস্মিক জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।