২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে অবকাশযাপন কেন্দ্রে বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২০

দক্ষিণ তুরস্কের এক অবকাশযাপন কেন্দ্রে বোমা বিস্ফোরণে তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 11:35 AM

Updated : 26 Apr 2022, 03:53 PM

তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন শহর আনতালিয়ার রেস্টুরেন্ট এবং বাজারের কাছে বোমা বিস্ফোরিত হলে হতাহতের ঘটনাটি ঘটে।

ভমধ্যসাগরের তীরবর্তী আরেক শহর মারমারিসে রোববার বোমা বিস্ফোরণে ২১ জন আহত হওয়ার কয়েকঘন্টা পর আনতালিয়ায় বোমা বিস্ফোরিত হলো।

এছাড়া, ইস্তামবুলে বোমা বিস্ফোরণে ৬ জন আহত হয়েছে।

এদিকে, তুরস্কের ইজমির শহরে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছে এই সন্দেহে একজনকে গ্রেফতার করেছে তুরস্কের পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল ‘কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি’ (পিকেকে)র একজন সমর্থক বলে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা।

তুরস্কের নিষিদ্ধ ঘোষিত দল পিকেকের সাথে যোগসাজশ আছে এমন আরেকটি দল কুর্দিশ গেরিলা গ্র“প মারমারিস এবং ইস্তামবুলে বোমা বিস্ফোরণের দায়-দায়িত্ব স্বীকার করেছে।

আনতালিয়ার ব্যাস্ত এবং জনাকীর্ন শপিং সেন্টারের কাছে বিকেলে বিস্ফোরণটি ঘটে।

পুলিশের একজন মুখপাত্র আকিফ আকতাগ আনতালিয়ায় বিস্ফোরণে ২০ জন মারাত্মক আহত হয়েছে বলে জানান।

আহতদের মধ্যে দুজন রাশিয়ান, চারজন ইসরায়েলি এবং একজন জর্ডানিয়ান রয়েছে বলে জানা গেছে। তবে, সরকারের একজন মুখপাত্র তাদের আঘাত সামান্য বলে জানিয়েছেন।

তুরস্কের পর্যটন শহর মারমারিস এবং আনতালিয়া ইউরোপীয় এবং রাশিয়ান পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

তুরস্কের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে দেশটির পর্যটন শিল্পের ওপর। আর কুর্দিশ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য হচ্ছে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেশটির পর্যটন শিল্পকে বাধাগ্রস্ত করা।