২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের রাজস্থানে বন্যায় নিহতের সংখ্যা ৫০ এ উন্নীত

ভারতের রাজস্থান রাজ্যের বার্মার জেলায় গত চারদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৫০জন নিহত এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আন্তর্জাতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 03:22 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বার্মার জেলায় গত চার দিনে ২৭ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বন্যার কারণে ৫০টিরও বেশী গ্রাম পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষ ও যানবাহন পানিতে আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

বন্যা দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা এবং বন্যা কবলিতদের পুনর্বাসনের কাজে সহায়তার জন্য ভারতয়ি সামরিক বাহিনী অপারেশন সারা জাহান নামে একটি াভিযান শুরু করেছে।