নতুন ধরনের প্রতিষেধক গ্রহণ নারীর এইচআইভি সংক্রমণ ঝুঁকি কমাতে পারে
মরণঘাতী এইডসের ভাইরাস এইচআইভি-এর প্রতিষেধক হিসেবে ব্যবহৃত ড্রাগ নারীদের এইচআইভি সংক্রমণ প্রতিরোধে বেশ কার্যকর বলে জানিয়েছেন একদল গবেষক।
রোববার এইডসের ওপর অনুষ্ঠিত হতে যাওয়া ১৬তম আন্তর্জাতিক এইডস সম্মেলনে এইচআইভি ভাইরাসের এই প্রতিষেধকের ওপর গবেষণাপত্রটি উপস্থাপন করা হবে।
বর্তমানে বিশ্বের প্রায় ৩৯ মিলিয়ন বা ৩ কোটি ৯০ লাখ এইডস রোগের ভাইরাস ‘হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম’ এ আক্রান্ত। ১৯৮০ সালে প্রথম বি¯তৃতি লাভ করার পর বিশ্বে এ যাবৎ ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ লোক এইডস রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
‘ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল’ ‘প্রিএক্সপোজার প্রোফিলাক্সিস’ সংক্ষেপে ‘পিআরইপি’ নামক এইডস ভাইরাসের এক নতুন ধরনের প্রতিষেধক আবিষ্কার করেছেন। এই ওষুধে ‘টেনোফোভির’ নামক একধরনের ড্রাগ ব্যবহার করা হচ্ছে যা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে দেখা গেছে এ ওষুধ ব্যবহারে নারীদের এইচআইভি ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।
‘ভিরিড’ ব্রান্ড নামে নতুন এই ওষুধটি বাজারে ছেড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘গিলাদ সায়েন্স ইনকর্পোরেশন’।
এই ওষুধটি সুস্বাস্থের অধিকারীদের এইআইভি আক্রমণের ঝুঁিকও কমায় বলে জানিয়েছেন এইডস গবেষকরা।
এইডস ভাইরাসের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ৯৩৬ জন নারীর ওপর এই ওষুধ প্রয়োগ করে দেখা গেছে ওষুধটি নিরাপদ এবং এইচআইভি সংক্রমণ প্রতিরোধে বেশ কার্যকর। এই ওষুধটির একটানা ব্যবহারে এইচআইভি ভাইরাস প্রতিরোধে কতোটা কার্যকর এখন সেটাই তারা পরীক্ষা করে দেখছেন।
