রাজপরিবারের টেলিফোনে আড়িঁপাতার দায়ে তিন ব্যক্তি গ্রেফতার
ইংল্যান্ডের প্রিন্স চার্লসের সরকারি বাসভবনে টেলিফোনে আঁড়িপাতার দায়ে তিনজনকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ।
‘দ্যা নিউজ অব দ্যা ওয়ার্ল্ডে’র রাজকীয় সংবাদদাতা এই তিন সন্দেহভাজন ব্যক্তির মধ্যে রয়েছেন বলে দৈনিক পত্রিকাসূত্রে জানা গেছে।
‘দ্যা নিউজ অব দ্যা ওয়ার্ল্ড’ পত্রিকাটির প্রথমদিকের পাতাগুলো রাজপরিবারের সংবাদে ঠাসা থাকে। এই পত্রিকাটি জানিয়েছে তাদের রাজকীয় সংবাদদাতা ক্লিভ গুডম্যান ফোনে আড়িঁপাতার দায়ে আটক হয়েছেন এবং পুলিশ তাকে জেরা করছে।
গোয়েন্দা সংস্থা ‘স্কটল্যান্ড ইয়ার্ড’ বলেছে, রাজ পরিবারের সদস্যগণ এবং রাজ পরিবারের বাইরে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সেলিব্রেটিদের নিরাপত্তার জন্য টেলিফোনে আঁিড়পাতার এই বিষয়টি হুমকিস্বরূপ।
সংবাদ মাধ্যমগুলোর সন্দেহ, সরকারি মন্ত্রীদের সাথে কথা বলার সময় ঐ তিন ব্যক্তি টেলিফোনে আঁিড় পেতেছিল।
৩৫, ৪৮ এবং ৫০ বছর বয়সী ঐ তিন ব্যক্তিকে লন্ডনের একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়ছে এবং একটি পুলিশ স্টেশনে আটক করে রাখা হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাসবিরোধী একটি শাখা টেলিফোনে আঁিড়পাতার এই ঘটনাটি তদন্ত করে দেখছে।
বিৃটেনের রাজপরিবারে টেলিফোনে আঁড়িপাতা নতুন কিছু নয়। এর আগে প্রিন্স চার্লস এবং তার বর্তমান স্ত্রী ক্যামিলা পার্কার বোলস এবং মৃত স্ত্রী প্রিন্সেস ডায়ানা অনেকবার টেলিফোনে আঁিড়পাতার স্বীকার হয়েছেন যা তাদের ব্যাক্তিগত জীবনকে যন্ত্রণাদায়ক করে তুলেছিল।
