লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত
ইসরায়েলী যুদ্ধবিমানগুলো রাজধানী বৈরুতসহ লেবাননের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে।
শনিবার ভোরে ইসরায়েলী জঙ্গীবিমান দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহ গেরিলাদের ঘাঁিট লক্ষ্য করে কয়েকদফা বোমা হামলা চালায়।
ইসরায়েলের অ্যাপাচি হেলিকপ্টারগুলো বন্দর নগরী টায়ারের দক্ষিণ এবং পূর্বের শহরগুলোতে ভারী মেশিনগানের গোলা এবং ক্ষেপণাস্ত্রের আঘাত হানছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
ইসরায়েলী কমান্ডো ইউনিট টায়ারের কাছে অবতরণ করলে সেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ভয়াবহ লড়াই বাঁেধ বলে জানা গেছে।
রাজধানী বৈরুতের উত্তরে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় ইসরায়েল হামলা চালিয়ে কয়েকটি ব্রিজ উড়িয়ে দেওয়ার পর ইসরায়েলী কমান্ডো ইউনিটের সাথে হিজবুল্লাহ গেরিলাদের সংঘর্ষের এই ঘটনা ঘটলো।
লেবাননের হিজবুল্লাহ গেরিলারা যাতে সিরিয়ার কাছ থেকে অস্ত্র সরবরাহ করতে না পারে সে উদ্দেশ্যে এই আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লেবানন-ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একটি প্রস্তাবে সমঝোতায় পৌঁছাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ প্রসঙ্গে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টন জাতিসংঘের ফরাসী রাষ্ট্রদূতের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে আলাপ-আলোচনা বেশ কিছুদূর এগিয়েছে বলে জানান।
তবে কূটনীতিকরা বলছেন, লেবাননে বহুজাতিক বাহিনী কখন মোতায়েন করা হবে, যুদ্ধবিরতির আগে না পরে তা নিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। ফ্রান্স চাচ্ছে লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পূর্বে অথবা বাস্তবায়নের সাথেসাথে লেবাননে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হোক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী অবশ্য দক্ষিণ লেবাননে বহুজাতিক বাহিনী মোতায়েনের পূর্বে লেবাননের সাথে যুদ্ধবিরতি সম্ভব নয় বলে জানান।
তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আগামী সপ্তাহের মধ্যে জাতিসংঘের যুদ্ধবিরতির এই প্রস্তাব চুড়ান্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন।
