আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ৮, আহত ১৬
আফগানিস্তানের পূর্বাঞ্চলে মসজিদের বাইরে একটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত ও ১৬ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নানগড়হার প্রদেশের গভর্নর মসজিদের পাশ দিয়ে যাবার সময় গাড়িটির ওপর এ হামলা হয়।
নানগড়হার প্রদেশের গভর্নর গুল আগা শেরজাই বলেন, এটা আফগানিস্তানের শত্র“দের কাজ এবং তারা আমাকে লক্ষ্য করেই হামলাটি চালিয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গভর্নরের দেহরক্ষীদের বহন করা গাড়িতে বোমা হামলায় আরও চারজন নিহত হয়।
উল্লেখ্য, মুজাহিদিন নেতা ইউনিস খালিস গত সপ্তাহে নিহত হন। তিনি ১৯৮০ সালে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং তালেবানের একজন সক্রিয় সমর্থক ছিলেন।
পাকিস্তান সীমান্তের কাছে রাজধানী জালালাবাদের নানগড়হারের দক্ষিণে ১০ কিলোমিটার দুরে হাদা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
