ব্লাডক্যান্সারের চিকিৎসার্থে ব্যবহৃত ‘গ্লিভেক’ হৃদরোগের ঝুঁকি বাড়ায়
লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সারের চিকিৎসার্থে ব্যবহৃত ওষুধ ‘গ্লিভেক’ হার্টের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার টমাস জেফারসন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত জেফারসন মেডিকেল কলেজের শিক্ষক ড. টমাস ফোর্স।
গ্লিভেক ব্যবহার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে দিতে পারে বলে তিনি জানান। তবে যারা লিউকোমিয়াতে আক্রান্ত তাদের গ্লিভেক ব্যবহার বন্ধ করা ঠিক হবেনা বলে তিনি জানান।
‘ন্যাচার মেডিসিন’ নামক জার্নালে প্রকাশিত তার একটি প্রতিবেদনে ক্রনিক মিলোজিনাস লিউকোমিয়াতে আক্রান্ত ১০ জন রোগী যারা গ্লিভেক ব্যবহার করছেন তারা তীব্র হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
২০০৬ সালের প্রথম ছয়মাস সারা বিশ্বে মোট ১.২ বিলিয়ন ডলার মূল্যের গ্লিভেক বিক্রি হয়েছে বলে জানিয়েছে গ্লিভেকের সরবরাহকারী প্রতিষ্ঠান, নোভার্টিস ফার্মাসিটিকালস করপোরেশন।
লিউকোমিয়ার চিকিৎসায় ব্যবহৃত এই ওষুধটিকে ‘লাইফ সেভিং ড্রাগ’ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
নোভার্টিস গ্লিভেক ব্যবহারের সাথে হার্ট ডিজিজের ঝুঁিক বৃদ্ধির সম্ভাবনা খতিয়ে দেখতে পুনরায় গবেষণার দাবী জানিয়েছে।
