সাদ্দাম হোসেন হাসপাতালে
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হাসপাতালে নেওয়া হয়েছে। অনশনের কারণে সাদ্দাম হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সাদ্দামের একজন আইনজীবীকে গুলি করে হত্যা করার পর থেকে সাদ্দাম হোসেন তার আইনজীবীদের নিরাপত্তার দাবিতে অনশন করছেন। প্রায় দুই সপ্তাহ আগে তিনি অনশন শুরু করেন।
সাদ্দামের প্রধান আইনজীবী জাফর আল মুসাবি বলেন, শুনানির জন্য আদালতে উপস্থিত হওয়া শারীরিক কারণেই তার পক্ষে সম্ভব নয়।
মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে সাদ্দাম ও তার সাত সহযোগী সাতজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলেও তারা তা মেনে নিতে রাজি নন।
