২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহতের সংখ্যা প্রায় ৪০০ : স্বাস্থ্য মন্ত্রণালয়

ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় জাভা দ্বীপে সুনামির ছোবলে কমপক্ষে ৩৯৬ জনের প্রাণহানি ঘটেছে। ইন্দোনেশিয়ার সমাজকল্যাণ মন্ত্রণালয় বুধবার একথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 11:06 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ত্রাণ সমন্বয় কেন্দ্র বিভিন্ন বার্তা সংস্থাকে জানায়, সুনামিতে প্রায় সাতশ’ লোক আহত হয়েছে এবং ১৮৭ জন এখনও নিখোঁজ রয়েছে।

সুনামির আঘাতে পর্যটন কেন্দ্র প্যানগানড্রনে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে প্রায় ১১৮ জনের মৃত্যু হয়েছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ--পূর্বাঞ্চলে পশ্চিম জাভার সিয়ামিস অঞ্চলে এই এলাকা অবস্থিত।

সুনামির ছোবলে কমপক্ষে ছয় বিদেশী নাগরিক প্রাণ হারিয়েছে।

ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ একজন জাপানি এবং একজন বেলজিয়ান নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

সুইডেনের পররাষ্ট্র দপ্তর জানায়, একজন সুইডিশ নিহত হয়েছে। ডাচ কর্তৃপক্ষও একজন ডাচ নাগরিকের মুত্য সংবাদ নিশ্চিত করেছে।

একজন সৌদি নাগরিক জানান, মঙ্গলবার তিনি তার স্ত্রীর মৃতদেহ নিজ দেশে এনেছেন এবং ছেলের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

পশ্চিম জাভা দ্বীপে ভারত মহাসাগরের তলদেশে সোমবার দুপুরে ৭ দশমিক ৭ মাত্রায় সুনামি আঘাত হানে।