২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল

দক্ষিণ লেবাননে ইসরাইলী বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 10:59 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

লেবানরের দক্ষিণাঞ্চলে বড় ধরনের হামলা চালানো হতে পারে-ইসরাইল এমন সতর্ক বানী দেওয়ার কয়েক ঘন্টা পরেই এ হামলা চালিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার রিপোর্টে বলা হয়েছে।

বুধবার থেকে ইসরাইলের সাথে লেবাননের সংঘর্ষের ফলে এখন পর্যন্ত কমপক্ষে ১২০ জন লেবাননী মারা গেছে।

এদিকে রবিবার হিজবুল্লাহ এর রকেট হামলায় হাইফায় আটজনসহ মোট ১২ জন ইসরাইলী নিহত হয়েছে।

সোমবার সকালে ইসরাইল লেবাননের ত্রিপলীতে প্রথমবারের মত বিমান হামলা চালায়। এতে করে হমপক্ষে সাতজন লেবাননী সৈন্য মারা যায়।

ইসরাইলী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ইসরাইলের হাইফাতে লেবাননের হামলাকে ইসরাইল ও লেবাননের মধ্যে সংঘর্ষের পর থেকে যত হামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করে বলেছেন যে এ ঘটনার সুদূর প্রসারী কোন প্রভাব পরতে পারে।

বুধবার হিজবুল্লাহ গোষ্ঠী ইসরাইলের দুই সেনাকে বন্দী করার পর থেকে এ সহিংসতা দেখা দিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যে লেবানন থেকে হিজবুল্লাহ বাহিনী যে রকেট হামলা চালায় তা সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে আফুলা শহরে এবং নাজারাথে আঘাত হানে।

হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে ইসরাইলের বিরুদ্ধে এটাই তাদের প্রথম আঘাত।

এদিকে হিজবুল্লাহকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ নাকচ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রনালয়।

ইসরাইল ও লেবাননের এ বিষয় নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বেইরুতে পৌঁছেছেন। জাতিসংঘের দূত বন্দী সৈন্যদের মুক্তি দিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে লেবাননের প্রতি।