২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট পিটারর্সবুর্গে জি-এইট সম্মেলন শুরু

সেন্ট পিটারর্সবুর্গে বিশ্বের আটটি শিল্পোন্নত দেশের সমন্বয়ে গঠিত জি-এইট (গ্র“প অব এইট) এর বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। ইংল্যান্ড, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নের্তৃবৃন্দ এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2006, 12:40 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

প্রথমবারের মতো জি এইটের সভাপতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন জি-এইট সম্মেলনে আগত নের্তৃবৃন্দকে এক নৈশভোজের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছেন।

সেন্ট পিটারর্সবুর্গ শহরের বাইরে ‘গালফ অব ফিনল্যান্ড’ এর কাছে অবস্থিত রাজকীয় কনস্ট্যানটাইন প্রাসাদে এই সম্মেলন শুরু হয়েছে। আয়োজক দেশ রাশিয়া ‘জি-এইট’ ভুক্ত দেশগুলোর জ্বালানী নিরাপত্তা, শিক্ষা নিশ্চিতকরণ এবং সংক্রামক রোগব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ - এই তিনটি বিষয়ের উপর জোর দিয়ে এই সম্মেলন শুরু করেছে। সেই সঙ্গে প্রতিবারের মতো এবারো আলোচনায় দেশগুলোর অর্থনৈতিক বিষয়সহ অন্যান্য ইস্যুগুলো প্রাধান্য পাবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে।

জ্বালানী নিশ্চিতকরণ, শিক্ষা বিস্তার, রোগব্যাধির মহামারী বিস্তাররোধ এবং আফ্রিকার দেশগুলোর উন্নয়ন ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য জি এইটের নের্তৃবৃন্দ চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, কাজাখস্তান এবং কঙ্গোর নেতাদের সাথে আলোচনায় বসবেন।