হিযবুল্লাহ নেতা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন
বৈরুতে ইসরাইলের বোমা হামলার পর হিযবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ টেলিভিশনে এক সাক্ষাৎকারে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
ইসরাইলের জঙ্গি দল জানিয়েছে, তারা হিযবুল্লাহ নেতা নাসরুল্লাহ’র বাসায় হামলা করেছিল কিন্তু তিনি সুস্থ আছেন। তবে এটা পরিস্কার নয় যে, তিনি কখন টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন।
ইসরাইল তাদের দুইজন সৈন্যকে ছেড়ে দেবার জন্য হিযবুল্লাহ নেতার কাছে দাবি জানিয়েছে। এই ঘটনায় কমপক্ষে ৬০ জন লেবাননীজ নিহত হয়েছে।
ইসরাইল জানিয়েছে, হিযবুল্লাহ’র বোমা বিস্ফোরণে তাদের সমুদ্রিক জাহাজ নষ্ট হয়ে যাবার পর তাদের চারজন সৈন্য নিখোঁজ রয়েছে।
এটাই ইসরাইলের বিরুদ্ধে হিযবুল্লাহ’র অস্ত্রসহ প্রথম হামলা।
ক্ষতিগ্রস্ত জাহাজটিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং নিখোঁজ লোকদের খুঁজে বের করার জন্য অভিযান চালানো হচ্ছে।
ইসরাইল জানিয়েছে, শনিবার ভোরে হিযবুল্লাহ তাদের একটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে সেটা লক্ষ্যভ্রষ্ট হয় এবং তা একটি বেসামরিক জাহাজে আঘাত হানে।
