বৈরুত বিমানবন্দরে ইসরাইলী বিমান হামলা
লেবাননের রাজধানী বৈরুতের ‘বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর’- এর প্রধান রানওয়েতে ইসরাইলী বিমানবাহিনীর রকেট হামলায় দুটি ফ্লাইটের গতি পরিবর্তন করা হয়েছে।
লেবাননের গেরিলা বাহিনী ‘হিজবুল¬াহ’ দুজন ইসরাইলী সৈন্যকে অপহরণ ও বন্দী করে রেখেছে ইসরাইল এই অভিযোগ করছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। এই দুই অপহৃত সৈন্যের মুক্তির দাবীতে এই রকেট হামলা চালানো হয়েছে বলে ইসরাইল জানিয়েছে।
এদিকে, দক্ষিণ লেবাননে ইসরাইলী বিমান হামলায় অন্তত ১০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে।
ইসরাইল অবশ্য তাদের এই হামলার জন্য লেবাননকে দায়ী করছে।
