২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেন্টাগন আটক বন্দীদের ওপর জেনেভা রুল প্রয়োগ করবে:মার্কিন যুক্তরাষ্ট্র

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সন্দেহভাজন সন্ত্রসীদের সামরিক হেফাজতে আটক রাখার ব্যাপারে সন্ত্রাসবাদ সম্পর্কিত জেনেভা কনভেনশনের প্রয়োগ সম্পর্কে বুশ প্রশাসনের বিলম্বিত সিদ্ধান্ত এ ব্যাপারে একধাপ অগ্রগতি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 11:35 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

৭ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের উপ প্রতিরক্ষা সচিব গর্ডন ইংল্যান্ড একটি স্মারকে সই করেছেন যেখানে বলা হয় এখন থেকে সকল গ্রহীতাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল বিভাগের কৌশল ও নীতি, অনুশীলন এবং যাবতীয় নির্দেশ জেনেভা কনভেনশনের ৩ নং ধারার সাথে সংগতিপূর্ণ হতে হবে।

সন্ত্রাসবাদ এবং পাল্টা সন্ত্রাসবাদ বিষয়ক হিউম্যান রাইটসের ডিরেক্টর জোয়ান মারিনার পেন্টাগনের এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে জেনেভা কনভেনশনের ধারা মোতাবেক যুদ্ধবন্দীদের সাথে যে ধরনের ব্যবহার করা হবে তা বিশ্বব্যাপী সৈনিকদের জন্য সুসংবাদ বলে মনে করছেন।

জেনেভা কনভেনশন অনুযায়ী, যুদ্ধকালীন কোনো বন্দীকে কারাগারে আটক রাখা যাবেনা। এই নিয়ম আমেরিকান নারী ও পুরুষ সেনা সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বুশ প্রশাসনের এই সিদ্ধান্ত পূর্বের অনুসৃত পথ থেকে সম্পূর্ণ বিরোধী বলে মনে করছেন অনেকে।

২০০২ সালের জানুয়ারীতে মার্কিন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামসফেল্ড ঘোষণা দিয়েছিলেন যে আফগানিস্তান থেকে যে যুদ্ধবন্দীদের আটক করা হয়েছে তাদের ক্ষেত্রে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের ধারাগুলো যাতে বলা হয়েছে বন্দীদের সাথে মানবিক আচরণ করতে হবে, তা প্রযোজ্য হবে না।