২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের বোমা বিস্ফোরণের সূত্র খুজঁছে পুলিশ

ভয়াবহ সিরিজ বোমায় প্রকম্পিত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই-এ বোমা হামলার সূত্র খুজঁছে ভারতীয় পুলিশ বাহিনী।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 09:49 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

মঙ্গলবার সন্ধ্যার দিকে ঘরে ফেরার ব্যস্ত সময়ে মুম্বাইয়ের সাতটি রেল স্টেশনে এই ধারাবাহিক বোমা বিস্ফোরণে ১৬০ জন নিহত এবং ৪৬০ জন আহত হয়েছে।

এই বিস্ফোরণের প্রধান টার্গেট ছিল ট্রেনের প্রথমশ্রেণীর যাত্রীরা।

বোমা বিশেষজ্ঞরা বিস্ফোরণের পর তদন্ত কাজ পরিচালনায় ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন।

এদিকে মুম্বাই এর পুলিশ বোমা হামলার সাথে জড়িতদের গ্রেফতারে মহারাষ্ট্রে পর্যায়ক্রমিক অভিযান চালিয়ে আসছে।

বিস্ফোরণের ১২ ঘন্টা পরেও বহু মানুষ মুম্বাইয়ের হাসপাতালগুলোতে তাদের নিখোঁজ স্বজনদের সন্ধান করছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে।

আহত মানুষদের অপারেশন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদানে হিমশিম খেয়ে যাচ্ছে হাসপাতাল এবং চিকিৎসা সেবা প্রদানকারী সেন্টারগুলো।

এখনো পর্যন্ত এই বোমা হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে ভারত সরকার এই বোমা বিস্ফোরণকে পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে।