২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে ৭ জন নিহত

বাগদাদের পূর্বাঞ্চলে দু’টি গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। ইরাকের পুলিশ কর্মকর্তারা একথা জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 01:17 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বাগদাদের সদর সিটির শিয়া অধ্যুষিত এলাকার গাড়ি মেরামত করার একটি দোকানে প্রথম বোমাটি এবং এরই কাছে জনবহুল এলাকায় দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় বলে পুলিশ জানায়।

বাগদাদে বন্দুকধারীদের গুলিতে ৪০ জন নিহত হওয়ার একদিন পরেই এ ঘটনা ঘটলো। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

শিয়া মসজিদের কাছে রোববার দু’টি গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়।