২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র চীনকে উত্তর কোরিয়ার উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে

উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে সাতটি ক্ষেপণাস্ত্রের যে পরীক্ষা চালিয়েছে সে ব্যাপারে চাপ প্রয়োগ করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 10:33 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট নিকোলাস বার্নস জানিয়েছেন যে চীন পিয়ংইয়ং এ একটি দল প্রেরণ করছে এবং তারা আশা করছে যে দলটি এক বছর আগে স্থগিত হয়ে ছয়টি দেশের মধ্যেকার বৈঠকে বসতে উত্তর কোরিয়াকে রাজি করাতে পারবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এদিকে ক্ষেপনাস্ত্রের পরীক্ষা সংক্রান্ত একটি নিষেধাজ্ঞা আরোপের জন্য জাপান জাতিসংঘের প্রতি আহ্বান জানালেও জাতিসংঘ এ ব্যাপারে দ্বিধাবিভক্ত রয়েছে। এমনকি চীন ও রাশিয়া উভয় দেশই এ নিষেধাজ্ঞার ব্যাপারে বিরোধিতা করেছে।

বার্নস জানিয়েছেন যে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে চীন যে নেতিবাচক ভূমিকা পালন করেছে, তা থেকে বেরিয়ে এসে ভাল একটি পদক্ষেপ নেওয়ার সুযোগ এসেছে তাদের সামনে। আর তা হল পিয়ংইয়ং এ প্রতিনিধি দল প্রেরণ।

টোকিওতে সফররত মার্কিন দূত ক্রিস্টোফার হিল বলেছেন যে আমাদের সবার এক সাথে কাজ করা উচিত।

সোমবার তিনি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসোর সাথে সাক্ষাৎ করবেন।

হিল উত্তর কোরিয়া ত্যাগ করার পর সিউল টোকিও এর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টির সমালোচনা করেছে।

জাপান জাতিসংঘকে যে নিষেধাজ্ঞা আরোপ করতে বলেছে সোমবার তার উপর ভোট গ্রহণ হতে পারে তবে চীন ও রাশিয়া উভয় দেশেরই নিরাপত্তা পরিষদে ভেটোদানের অধিকার রয়েছে।