তিমুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে রামোস-হোর্তার শপথ গ্রহণ
তিমুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে রামোস-হোর্তা শপথ গ্রহণ করেছেন সোমবার। প্রেসিডেন্ট জানানা গুসমাও এর উপস্থিতিতে তিনি শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের এ অনুষ্ঠানে কৃষি মন্ত্রী এসতানিসলাউ দা সিলভা, স্বাস্থ্য মন্ত্রী রুই আরাউজো, ক’টনীতিক ছাড়াও উচ্চ পদস্থ যাজকরা উপস্থিত ছিলেন।
খবর বিভিন্ন বার্তা সংস্থার।
প্রাক্তন প্রধানমন্ত্রী মেরি আলকাতিরি মার্চ মাসে সেনাবাহিনীর প্রায় ৬০০ জন সদস্যকে বরখাস্ত করলে তিমুরের বিভিন্ন প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে সহিংসতা দেখা দেয়। এ সহিংসতায় কমপক্ষে ২১ জন নিহত হয় এবং প্রায় ১৫০,০০০ জন ব্যক্তি তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরই প্রেক্ষিতে সেখানকার জনগন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলে জুন মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী মেরি আলকাতিরি পদত্যাগ করেন।
১৯৯৯ সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার পর মে মাসের সহিংস ঘটনাই ছিল এ পর্যন্ত তিমুরে সংঘটিত সবচেয়ে নেতিবাচক ঘটনা।
দীর্ঘ ২৪ বছর ইন্দোনেশিয়ার শাসনাধীনে থাকা অবস্থায় সহিংসতা বিরোধী অভিযান চালানোয় রামোস-হোর্তা নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন। এছাড়াও ২০০২ সালে দেশটি স্বাধীন হবার পর থেকেই তিনি পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
২০০৭ সালের মে মাসে নির্বাচনের আগ পর্যন্ত তিনি প্রধান মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
