২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাসিটামল ডিম্বাশয় ক্যান্সারের ঝুঁকি কমায়

এক গবেষনায় বলা হয়েছে যে, নিয়মিত প্যারাসিটামল সেবনে ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি এক তৃতীয়াংশ কমে যায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 11:05 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

এথেন্স বিশ্ববিদ্যালয়ের একটি দল ৭৪৬ হাজার মহিলার উপর পূর্বে অটবারের গবেষণায় দেখেছেন যে, প্যারাসিটামল ট্যাবলেট সেবনে শতকরা ৩০ ভাগ ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমে।

দি ব্রিটিশ জার্নাল অব ক্লিনিক্যাল ফার্মাকোলোজি’র এক রিপোর্টে বিশেষজ্ঞরা এটা বলেও সতর্ক করেছেন যে, দীর্ঘমেয়াদী প্যারাসিটামল ট্যাবলেট সেবনে যকৃত এবং কিডনী ফেইলিওর এর ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।

এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছে।

এই রোগ প্রতিরোধের কৌশলের উপর জোর দেয়া হয়েছে, যা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমিয়ে আনার জন্য একটি যৌক্তিক পদ্ধতি হতে পারে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, মহিলারা যেন ক্যান্সার প্রতিরোধের জন্য প্যারাসিটামল সেবন শুরু না করে। রিপোর্টটিতে এই বিষয়ের উপর জোর দেয়া হয়েছে।

ক্যান্সারের মধ্যে ডিম্বাশয়ের ক্যান্সারই একমাত্র সাধারণ ক্যান্সার নয়। প্রতি ছয়জনের মধ্যে একজন এই ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়।

তবে এই রোগে মৃত্যুর হার অনেক বেশি। যেহেতু এই,রোগ নির্ণয় করা কঠিন সে কারণে এই রোগ শেষ সময়ে চিহ্নিত হয় এবং রোগ নির্ণয়ের পর এক তৃতীয়াংশ মহিলা পাঁচ বছর পর্যন্ত জীবিত থাকে।

লন্ডনে যুক্তরাজ্য এবং ডেনমার্ক-এর একটি বিশেষজ্ঞ দল ১৯৬৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্যারাসিটামল এবং ডিম্বাশয়ের ক্যান্সারের উপর গবেষণা চালিয়েছেন।

ট্যাবলেটের নিয়মিত ব্যবহারের ব্যাপারে মত পার্থক্য থাকলেও সাধারণভাবে বলা হয়েছে মাসে অন্তত ৩০টি ট্যাবলেট সেবন করা যাবে।