বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটন জানিয়েছে যে উত্তর কোরিয়া কমপক্ষে ছয়টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যার মধ্যে তাইপোডং-২ নামের ৬০০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি ছিল দূর পাল্লার আর বাকিগুলো ছিল শর্ট রেঞ্জের যেগুলো কেবলমাত্র কয়েকশ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম।
শর্ট রেঞ্জের ক্ষেপণাস্ত্রগুলো নিরাপদে জাপানের সমুদ্রে পড়লেও দূর পাল্লার ক্ষেপণাস্ত্রটি যা আমেরিকার কিছু অংশে আঘাত হানতে সক্ষম বলে ধারনা করা হয়েছিল তা নিক্ষেপের ৪২ সেকেন্ড পরেই মাটিতে পড়ে যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে এ বিষয়টি নিয়ে জাতিসংঘ বুধবার জরুরি এক বৈঠকে বসতে যাচ্ছে। এর আগে মার্কিন রাষ্ট্রদূত জন বোলটন বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করেছেন বলে জানান।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি টনি øো সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর মাধ্যমে উত্তর কোরিয়া আবারও নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছে। তিনি আরও বলেন যে প্রেসিডেন্ট জর্জ বুশ এ ব্যাপারে ডোনাল্ড রামসফেল্ড, কন্ডোলিৎসা রাইস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হাডলির সাথে আলোচনা করেছেন। হাডলি ওয়াশিংটনে উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন øো।
এদিকে এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার হিল বুধবাবের বৈঠকের পরে উত্তর কোরিয়ায় যাবেন।
জাপানের চীফ কেবিনেট সেক্রেটারি শিনযো আবে জানান যে উত্তর কোরিয়ার এ তৎপরতার তীব্র সমালোচনা করেছে টোকিও। পাশাপাশি তিনি এও বলেন যে শান্তি ও স্থিশিীলতার প্রশ্নে শুধু জাপান নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও এটি একটি বড় সমস্যা।
দক্ষিণ কোরিয়ার সরকার সিউলে জরুরি কেবিনেট বৈঠক আহ্বান করেছে।
পিয়ংইয়ং তাইপোডং-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে-এমন সন্দেহের প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে আমেরিকা ও উত্তর কোরিয়ার পাশ্ববর্তী এলাকা গুলোতে সতর্কাবস্থা জারি করা হয়।
উল্লেখ্য ১৯৯৮ সালে উত্তর কোরিয়া সর্বপ্রথম তাইপোডং-১ নামক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।
