২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার্ট অ্যাটাকে নিকারাগুয়ার প্রেসিডেন্ট প্রার্থী হার্টি লিউটস’র মৃত্যু

নিকারাগুয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি প্রার্থী ও মানাগুয়া শহরের সাবেক মেয়র হার্টি লিউটস (৬৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 03:53 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

লিউইটেস’র দলের প্রধান ডোরা মারিয়া টেলে জানান, তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। লিউটস ১৯৭০ এর দশকে মেক্সিকোতে ব্যবসা প্রশাসনের ওপর পড়ালেখা শেষ করেন। এরপর নিকারাগুয়ার ওয়াশিংটন সমর্থিত সোমোজা’র সরকার উৎখাতের পর তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন।

১৯৭৯ সালে দেশটিতে বিপ্লবের পর ড্যানিয়েল ওর্তেগার মস্কো সমর্থিত শাসনামলে তিনি নিকারাগুয়ার পর্যটনমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। পরবর্তীকালে ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে গেলে ড্যানিয়েল ওর্তেগার সরকার ক্ষমতাচ্যুত হয়।

১৯৯৬ সালে ওর্তেগা ক্ষমতায় ফিরে আসতে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাইলে লিউটস বিরোধিতা করলে স্যান্ডিনিস্তা দল থেকে বহিস্কার হন।

লিউটস পরবর্তীকালে ‘স্যান্ডিনিস্তা রেনোভেশন মুভমেন্ট’ নামে একটি দল গঠন করলে স্যান্ডিনিস্তা দলের অনেক সমর্থক নতুন এ দলে যোগ দেন। দেশের সর্বশেষ নির্বাচনে দলটি তৃতীয় স্থান লাভ করে।