২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেন আল-কায়েদার ৮,০০০ সহমর্মীর উপর নজর রাখছে : রিপোর্ট

ব্রিটেনের অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থা এম১৫ আল- কায়েদা নেটওয়ার্কের সাথে জড়িত ৮,০০০ ব্যক্তির উপর নজর রাখছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 01:14 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

সন্ত্রাসী চিহ্নিত করা ছাড়াও ’রিচ পিকচার’ নামক এ অভিযানের উদ্দেশ্য হল লন্ডনের ইসলামিক আন্দোলনে গুপ্তচর নিয়োগ দেওয়া। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

সোমবার দ্যা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় প্রকাশিত এ রিপোর্টে বলা হয়েছে যে খুব অল্প পরিমানে হলেও ব্রিটেনে জন্মগ্রহনকারী এবং ব্রিটেনে বসবাসকারী কিছু মুসলমান রয়েছে যারা সেদেশে বোমা হামলাসহ বেশ কিছু সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে।

ব্রিটেনে প্রায় ১৬ লাখ মুসলমান বাস করে যাদের মধ্যে ০ দশমিক ৫ শতাংশের বেশি বা প্রায় ৮০০০ জন আল-কায়েদার নীতি এবং ইসলামী জঙ্গিদের সমর্থন করে বলেও এ রিপোর্টে বলা হয়েছে।

উল্লেখ্য ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনে বোমা হামলায় চারজন হামলাকারী সহ ৫৬ জন মারা যাওয়ার পর এ অভিযান ছোট আকারে শুরু হয়েছিল।