২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলের কাছে ফিলিস্তিনি জঙ্গিদের নতুন দাবি

ইসরাইলি এক সৈন্যকে বন্দী করে রাখা ফিলিস্তিনের তিনটি জঙ্গী দল ইসরাইলের কাছে নতুন কিছু দাবি জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 10:28 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

ফিলিস্তিনের তিনটি জঙ্গী দল এক বিবৃতির মাধ্যমে ইসরাইলের কারাগারে বন্দী এক হাজার ব্যক্তির মুক্তি এবং গাজা উপত্যকায় যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে। পাশাপাশি ফিলিস্তিনের জঙ্গি বিদ্রোহের নেতা এবং অসুস্থ বা দীর্ঘ মেয়াদে সাজা ভোগকারী বন্দীদেরও মুক্তি দাবি করেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

জিলাদ শ্যালিটকে মুক্তিদানের বিনিময়ে ইসরাইলি কারাগারে বন্দী ফিলিস্তিনি মহিলা ও শিশুদের মুক্তির দাবি এ তিনটি দল আগেও করেছিল। তবে নতুন এ দাবিতে শ্যালিটকে ফিরিয়ে দেওয়ার কথা বলা না হলেও হামাসের এক মুখপাত্র জানান যে তাকে মুক্তি দেওয়া হবে।

ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব বর্তমানে জঙ্গি বাহিনীর চাপের মুখে রয়েছে বলেও এ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে মিশরীয় গোয়েন্দা সংস্থার প্রধান ওমর সুলিমান ফিলিস্তিন ও ইসরাইলের সাথে আলোচনা করার জন্য শনিবার ইসরাইলে পৌঁছেছেন।