ব্রাজিলে পুলিশের হাতে ১৩ বিক্ষোভকারী নিহত
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার কাছে সাও পাউলোর শহরতলীতে বিক্ষোভকারীরা পুলিশ থানাগুলোতে হামলা চালালে পুলিশের গুলিতে ১৩ জন নিহত হয়।
সাও পাউলো প্রদেশের গভর্ণর ক্লদিও লিম্বো বিভিন্ন বার্তা সংস্থাকে জানান, দাইদিমা এবং মাওয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেছেন যে রাজধানীর অভ্যন্তলে কোন প্রকার সহিংস ঘটনা ঘটে নাই।
এক মাস আগের ব্রাজিলের দুর্ধর্ষ বন্দীদের কারাগারে সহিংস ঘটনায় ১৭০ জন নিহত হবার পর এটাই সেখানের বড় সহিংস ঘটনা।
ব্রাজিলের দুর্ধর্ষ দল হিসেবে পরিচিত ফার্স্ট কমান্ড অব দি ক্যাপিটাল (পিসিসি)’র নেতৃবৃন্দকে এ সহিংস ঘটনার জন্য দোষারোপ করা হয়েছে।
ব্রাজিলের কর্তৃপক্ষ অভিযোগ করে যে, পিসিসি নেতারা কারাগারের ভিতর থেকে মোবাইল ফোনের মাধ্যমে বিক্ষোভকারীদের সহিংস ঘটনার দিক নির্দেশনা দিয়েছে।
পিসিসি’র সমর্থকরা বাসে আগুন ধরিয়ে দেয় এবং তারা সাও পাউলোর ব্যাংক এবং পুলিশ ঘাঁটি গুলোতে হামলা চালায়।
পিসিসি নেতৃবৃন্দকে তাদের ইচ্ছার বিরুদ্ধে সবচেয়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত কারাগারে স্থানান্তর করার প্রতিবাদে এই সহিংসতার শুরু হয়।
