যুদ্ধের কারনে সেনাবাহিনীর খরচ তিনগুন বেড়ে গেছে: মার্কিন সেনাবাহিনী
গত কয়েক বছর ধরে আফগানিস্তান ও ইরাকে যুদ্ধের কারনে মার্কিন সেনাবাহিনীর খরচ আগামী এক বছরে প্রায় তিন গুনেরও বেশি বৃদ্ধি পাবে বলে সেদেশের সেনাবাহিনীর বিভিন্ন নথিপত্রে বলা হয়েছে।
এ দুইটি দেশে যুদ্ধের জন্য ব্যবহৃত বিভিন্ন সামরিক যন্ত্রপাতির মেরামত, যন্ত্রাংশ পুনস্থাপন এবং উন্নয়ন বাবদ চলতি খরচ বৃদ্ধি পেয়ে ১৭ বিলিয়নেরও বেশি হবে বলেও এসব নথিপত্রে বলা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সেনাবাহিনী তাদের সামরিক অস্ত্রের জন্য প্রতি বছর গড়ে ৪ বিলিয়ন ডলার খরচ করেছে।
মার্কিন সেনাবাহিনী কর্তৃক প্রদত্ত এ তথ্যে আরও বলা হয়েছে যে যুদ্ধের কারণে সেনাবাহিনীর যে ক্ষতি হয়েছে তা পূরনের জন্য অক্টোবরের ১ তারিখে যে ফেডারেল বাজেট পেশ করা হবে তাতে ১২ বিলিয়নেরও বেশি করচ দেখানো হবে।
১৭ বিলিয়নের এ খরচে অতিরিক্ত ৫ বিলিয়ন ধরা হয়েছে যন্ত্রপাতির ব্যয় বাবদ যা দীর্ঘদিন ধরে সেনাবাহিনী দাবী করে আসলেও বরাদ্দ দেওয়া হয়নি।
১২০০ এরও বেশি ২১/২২ টন ট্রাক, প্রায় ১১০০টি বিশেষ সামরিক অস্ত্র হামভি এবং ৮.৮ মিলিয়ন ডলারের অন্যান্য সমরাস্ত্র যা মার্কিন সেনাবাহিনী ইরাকে প্রেরণ করেছে সে ব্যয়ও এক্ষেত্রে দেখানো হয়েছে।
এদিকে গত চার বছরে যুদ্ধের কারনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সংস্কারের জন্য ১২ বিলিয়ন ডলার দরকার হবে বলে নৌ কর্মকর্তারা জানিয়েছেন।
মার্কিন সেনাবাহিনীর এসব তথ্যাবলীতে ১৭ বিলিয়ন ডলার ব্যয়ের যে খাত দেখানো হয়েছে তা হল:
যুদ্ধের কারনে ক্ষযক্ষতি হয়েছে এমন কিছু যন্ত্রপাতি যার অবশ্যই পুনঃস্থাপন করতে হবে তা বাবাদ ২.১ বিলিয়ন ডলার, যন্ত্রপাতির মেরামত এবং উন্নয়নের জন্য যথাক্রমে ৬.৫ এবং ৮.৪ বিলিয়ন ডলার।
