মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রথম ভোটেই ভারতের সাথে পরমানু বিষয়ক চুক্তি পাকা হতে যাচ্ছে
গত বছর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে পরমানু বিষয়ক যে আলোচনা চলছিল তা যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা আগামী মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্পর্ক কমিটি এবং বৈদেশিক সিনেট সম্পর্ক কমিটির এক সভায় শর্তসাপেক্ষে অনুমোদন করতে যাচ্ছে।
বুশ প্রশাসন ও কংগ্রেস আশা করছে এ চুক্তিটি আগামী মাসে অনুষ্ঠিত কংগ্রেসের ভোটাভুটির আগেই সমর্থন পেতে যাচ্ছে এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যরা এই চুক্তি অনুমোদন করবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এদিকে ভারতে পারমানবিক প্রযুক্তির ব্যবহার নিয়ে রাজনীতিবিদদের বিতর্কের প্রেক্ষিতে এই সিনেট প্যানেলের চেয়ারম্যান লুগার বুশ প্রশাসনকে এই চুক্তি সর্মথনের আগে ১৮৭টি প্রশ্ন করেছেন।
আন্তর্জাতিক সম্পর্ক কমিটির মুখপাত্র টম ল্যানটোস বলেছেন যে এ কমিটি এই চুক্তি সমর্থন করতে যাচ্ছে।
তবে অধিকাংশ রাজনীতিবিদ এ চুক্তি অনুমোদনে ভোট দিতে সম্মত হলেও তারা চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের পারমানবিক আইন সংশোধনের জন্য ভোট প্রদান থেকে বিরত থাকতে পারেন।
উল্লেখ্য ১৯৫৪ সালের এটমিক এনার্জি অ্যাক্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতের মত অন্যান্য দেশ যারা পারমানবিক অস্ত্র চুক্তি সংস্থা (এনপিটি)-র সদস্য নয় তাদের সাথে পরমানু প্রযুক্তির ব্যবসা করতে পারবে না। বর্তমানে ভারতের সাথে এ চুক্তি করতে হলে ১৯৫৪ সালের এটমিক এনার্জি অ্যাক্ট -এর সংশোধন করে ভারতের সাথে এই চুক্তি করতে হবে।
এ চুক্তির ফলে যে সীমিত পরিমান পারমানবিক জ্বালানী রয়েছে ভারত তা অস্ত্র তৈরীতে ব্যবহৃত উচ্চ পর্যায়ের ইউরেনিয়াম ও প্লুটিনাম তৈরী করার জন্য ব্যবহার করতে পারবে বলে তারা আশা করছে।
উল্লেখ্য, ১৯৭৪ এবং ১৯৯৮ সালে পর্যন্ত ভারত যে পারমানবিক পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র তাতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
