২০০৭ সালে আন্তর্জাতিক সংস্থা বসনিয়া মিশন সমাপ্ত ঘোষণা করবে
যুদ্ধ বিদ্ধস্ত বসনিয়া পুনর্গঠনে যে আন্তর্জাতিক মিশন হাতে নেয়া হয়েছিল ২০০৭ সালে তার সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন বসনিয়ার আন্তর্জাতিক প্রশাসন খ্রিস্টিয়ান শোয়ার্জ শিলিং।
২০০৭ সালের ৩০ জুন এ মিশন বন্ধ করে দেওয়া হবে এবং এ বিষয়ে এখন থেকেই প্রস্ততি চলছে বলে তিনি জানিয়েছেন। তবে এ মিশন বন্ধ হয়ে গেলেও আন্তর্জাতিক সম্প্রদায়গুলো বসনিয়াকে সাহায্য করবে বলেও তিনি উল্লেখ করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বসনিয়ার যুদ্ধে প্রায় দুই লাখ মানুষ নিহত এবং বসনিয়ার অর্থনীতি বিদ্ধস্ত হওয়ার প্রেক্ষিতে ১৯৯৫ সালে দেইটন শান্তি চুক্তির মাধ্যমে দেশটির পুনর্গঠনের জন্য ’হাই রিপ্রেজেনটেটিভ’- এর পদটি সৃষ্টি করা হয়েছিল।
গত এক দশকের বেশি সময় ধরে এই আন্তর্জাতিক মিশন বসনিয়ায় কাজ করায় এবং তাদের জনগনের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসার প্রেক্ষিতে এ পদ উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শোয়ার্জ শিলিং।
বসনিয়ায় শান্তি প্রতিষ্ঠা হওয়ায় তারা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে বলেও জানা যায়।
