ভারত ও রাশিয়া যুদ্ধ বিমান বিনিময়ে সম্মত
১৮টি পুরাতন সুখোই সু-৩০ মডেলের যুদ্ধ বিমানের পরিবর্তে অত্যাধুনিক এমকেআই মডেলের বিমান বিনিময় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে ভারত ও রাশিয়া।
পুরোনো এ বিমানগুলো বর্তমানে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করছে এবং এগুলোর বিনিময়ে রাশিয়ার কাছ থেকে তারা উন্নত ১২টি সু-৩০ এমকেআই মডেলের বিমান নেবে।
ডিফেন্স সেক্রেটারি শেখর দত্ত’র মস্কোতে দুই দিনের সফরকালে এ চুক্তি স্বাক্ষর হবার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এ সফরকালে দেশীয় আনবিক সাবমেরিনের উন্নতির জন্য অ্যাডভান্সড টেকনোলজি ভেসেল (এটিভি) প্রজেক্ট সহ অন্যান্য দীর্ঘমেয়াদী প্রজেক্ট নিয়েও দেশদু’টি আলোচনা করবেন বলে ধারনা করা হচ্ছে।
ইরকুট কর্পোরেশনের তৈরীকৃত কে এবং এমকে সিরিজের ১৮টি বিমান ১৯৯০ সালের এক চুক্তিতে রাশিয়ায় আনা হয়। জুন মাসের শুরুতে এয়ার চিফ মার্শাল এস পি টিয়াগি ৬০০ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনতে যাওয়া নতুন ১২টি বিমান পর্যবেক্ষনের জন্য সাইবেরিয়ায় অবস্থিত ইরকুট কর্পোরেশনের ইরকুট এয়ারক্র্যাফট প্ল্যান্ট পরিদর্শন করেন। এদিকে ইরকুট কর্পোরেশনের প্রেসিডেন্ট ওলেগ ডেমচেনকো জানিয়েছেন যে তার কোম্পানী ভারতের সাথে যুদ্ধবিমান বিনিময়ের এ চুক্তি করতে প্রস্তুত রয়েছে।
দুই দেশের মধ্যে উচ্চ প্রযুক্তিগত মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট এর উন্নয়নই হল ভারত ও রাশিয়ার এ চুক্তি স্বাক্ষরের মূল উদ্দেশ্য।
