২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিসি’র স্যামুয়েল জনসন প্রাইজ জিতেছে শেক্সপীয়রের জীবনী লেখক জেমস শাপিরো

জেমস শাপিরো’র লেখা ‘আ ইয়ার ইন দ্যা লাইফ অব উইলিয়াম শেক্সপীয়র’ নামক শেক্সপীয়রের জীবনী নন ফিকশন ক্যাটাগরিতে বিবিসি’র স্যামুয়েল জনসন প্রাইজ লাভ করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 03:05 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

জেমস শাপিরো শেক্সপীয়রের জীবনের একটি উল্লেখযোগ্য সময়কে নিয়ে এই আংশিক জীবনীটি রচনা করেছেন।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজীর প্রফেসর শাপিরো এই জীবনীটি লেখার ক্ষেত্রে জোসেফ ফিয়েনিস অভিনীত ‘শেক্সপীয়র ইন লাভ’ চলচ্চিত্রটি দ্বারা বেশ প্রভাবিত হয়েছেন বলে জানান।

শাপিরো তার এই জীবনীতে  ১৫৯৯ সালে শেক্সপীয়রের জীবনের  উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেছেন।

তিনি মনে করেন এই বছরটি শেক্সপীয়রের জীবনের গুরুত্বপূর্ণ বছর। এই সালটিতে শেক্সপীয়র ৩৫ বছরে পদার্পণ করেন এবং এই বছরেই তিনি হ্যামলেট নাটকটি রচনায় হাত দেন যে নাটকটিকে তার রচিত শ্রেষ্ঠ নাটক হিসেবে মনে করা হয়।

এছাড়া শাপিরো তার এই জীবনীতে শতাব্দীর সেরা এই নাট্যকারের জীবনের সেই মূহূর্তগুলো ফুটিয়ে তুলেছেন যেসব ঘটনায় অনুপ্রাণিত হয়ে শেক্সপীয়র ‘হেনরী ফাইভ’ নাটকটি লিখেছিলেন।