চীন এবং তাইওয়ানের নিয়মিত বিমান যোগাযোগে সম্মত হয়েছে
চীন এবং তাইওয়ানের মধ্যে ছুটির দিনগুলিতে নিয়মিত যাত্রীবাহী বিমান যোগাযোগের চুক্তি সম্পাদিত হয়েছে। তাইওয়ান কর্তৃপক্ষ একথা জানায়।
তাইওয়ানের কর্মকর্তারা জানান, তারা কার্গো বিমান পরিচালনা করার জন্যও একটি চুক্তি সম্পাদিত করতে সম্মত হয়েছে ।
১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধে পরাজিত হওয়ার পর তাইওয়ানের জাতীয় নিরাপত্তা বাহিনী মূলখণ্ড থেকে তাইওয়ানে চলে আসলে দু’রাজ্যের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বিগত বাংলা নববর্ষগুলিতে তাইওয়ান এবং বেইজিং দু’দেশের মধ্যে সীমিত চার্টার ফ্লাইট পরিচালনা করতো।
