বাগদাদের কিরকুকে গাড়ি বোমা হামলায় ১৫ জন নিহত
উত্তরাঞ্চলীয় ইরাকী শহর কিরকুকে মঙ্গলবার পুলিশকে লক্ষ্য করে ৩০ মিনিট সময়ের মধ্যে দুইটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে বলে সে দেশের পুলিশ জানায়।
বিগ্রেডিয়ার জেনারেল সারহাত কাদির জানান, শহরের মধ্যস্থানে মঙ্গলবার সকালে গাড়ি পার্কিং-এ পাহারারত পুলিশকে লক্ষ্য করে প্রথম গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়। এই হামলায় দুইজন পুলিশ ও আটজন বেসামরিক লোক নিহত হয় এবং একজন পুলিশ কর্ণেলসহ নয়জন আহত হয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
প্রথম হামলার ৩০ মিনিট পরে একজন আত্মঘাতি বোমা হামলাকারী কিরকুক পুলিশ দপ্তরের চেক পয়েন্টের দিকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় পাহাড়াদার তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করলে গাড়িটি বিস্ফোরিত হয়।
জেনারেল কাদির জানান, দ্বিতীয় হামলায় দুইজন পুলিশ ও তিনজন বেসামরিক লোকসহ পাঁচজন নিহত এবং একজন পুলিশ ও পাঁচজন বেসামরিক লোকসহ ছয় জন আহত হয়েছে।
