আফ্রিকান ইউনিয়ন সুদানের দারফুরে আরো ৩,০০০ সৈন্য পাঠাচ্ছে
সুদানের দারফুরে চলমান সহিংসতা রোধে আফ্রিকান ইউনিয়ন সেখানে আরো ৩,০০০ শান্তি রক্ষী সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
আফ্রিকান ইউনিয়ন ইতোমধ্যেই দারফুরে ৭,০০০ সৈন্য পাঠিায়েছে এবং এই সংখ্যা ১০,০০০ এ উন্নীত করা হবে বলে আফ্রিকান ইউনিয়নের প্রধান জিনিট জানান বলে বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে।
জাতিসংঘ সুদানের শান্তি অভিযান নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
গত তিন বছরের বিদ্যমান সহিংসতায় সুদানে কমপক্ষে দুই কোটি লোক নিহত এবং ২০ লক্ষ লোক গৃহ হারা হয়েছে।
