২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দৃষ্টিশক্তি পরীক্ষায় মোজার্টের সঙ্গীত

মোজার্টের সঙ্গীত ক্ষীণ দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তিদের স্বয়ংক্রীয় পদ্ধতিতে দৃষ্টি শক্তি পরীক্ষায় মনোযোগি হতে অধিক সাহায্য করে বলে জানিয়েছেন ব্রাজিলের গবেষকরা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 11:02 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

দৃষ্টিশক্তি পরীক্ষা করতে আসা ৩০ জন রোগীকে পরীক্ষার পূর্বে প্রথম দশমিনিট মোজার্টের সঙ্গীত শোনানো হয়। বাকী ৩০ জনকে স্বাভাবিক অবস্থায় পরীক্ষার জন্য অপেক্ষা করতে বলা হয়। 

এতে দেখা যায়, যারা মোজার্ট শুনেছেন তারা যারা শোনেনি তাদের চেয়ে অধিক স্বতস্ফুর্তভাবে দৃষ্টিশক্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

এর আগে এক গবেষণায় দেখা গেছে, গাণিতিক দক্ষতা, ছাত্র-ছাত্রীদের শেখার দক্ষতা বৃদ্ধি এবং গর্ভস্থ ভ্রƒণের যথাযথ বুদ্ধিবৃত্তি বিকাশে মোজার্টের সঙ্গীত কার্যকর ভূমিকা রাখে।