কৃত্রিমভাবে বৃষ্টিপাতের পদ্ধতি আবিষ্কার করে চীন অনেক এগিয়ে গেল
চীনের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক অধিদপ্তর জানিয়েছে, তারা কৃত্রিম বৃষ্টি ঝরানোর পদ্ধতি প্রথম আবিস্কাার করে বিশ্বকে পেছনে ফেলে দিয়েছে।
কৃত্রিম এই বৃষ্টি খরা দূর করা সহ অগ্নি নির্বাপনে সাহায্য করবে।
প্রয়োজনের সময়, সেনাবাহিনীর রকেট ও অন্যান্য অস্ত্র-সস্ত্র এবং বিমানের মাধ্যমে কৃত্রিম বৃষ্টির জন্য মেঘ তৈরীতে সহায়ক একধরনের রাসায়নিক পদার্থ চারদিকে ছড়িয়ে দিলে বৃষ্টিপাত হয়।
চীনে গত পাঁচ বছরে বিমানের মাধ্যমে রাসায়নিক দ্রব্য ছড়িয়ে দিয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটানো হয়েছে। এই বৃষ্টিপাতের পরিমাণ মাপতে গেলে দেখা যাবে তা দেশটির চারটি ইয়েলো নদীর পানির সমান। ইয়েলো চীনের দ্বিতীয় বৃহত্তম নদী ।
২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত মোট ২৮৪০ বার রাসায়নিক পদার্থ ¯েপ্র করে ২১০ বিলিয়ন কিউবিক মিটার বৃষ্টিপাত ঘটানো হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।
প্রকৌশলীরা কৃত্রিম মেঘ সৃষ্টিতে সিলভার আয়োডাইড-এর মতো রাসায়নিক পদার্থ ব্যবহার করছেন যা পরবর্তীতে বৃষ্টি হয়ে নেমে আাসে।
বর্তমানে চীন সরকার কৃত্রিম বৃষ্টির সাহায্যে সেখানকার খরা, শিলাবৃষ্টিসহ নানাধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আসছে।
এছাড়া চীনের বনাঞ্চলগুলোতে তিনবার বড়ধরনের দাবানল ছড়িয়ে পড়লে তা নেভাতেও এই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়।
