২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনদিন কমে যাচ্ছে এ্যালবাট্রসের সংখ্যা

দক্ষিণ জর্জিয়ার প্রত্যন্ত দ্বীপগুলোতে এ্যালবাট্রসের সংখ্যা গত ৩০ বছরে এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 12:55 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

রয়্যাল সোসাইটি ফর দি প্রোটেকশন অব বার্ডস (আরএসপিবি) ও বার্ডলাইফ ইন্টারন্যাশনালের যৌথভাবে করা এক গবেষণায় এ কথা বলা হয়েছে।

গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য বিশেষ এক ধরণের জাল ব্যবহার করা হয় যার সাথে টোপ হিসেবে বেশকিছু হুক লাগানো থাকে। মাছ ধরতে গিয়ে এসব হুকের সাথে তারা সহজেই আটকে পানিতে ডুবে মারা যায় বলে এ গবেষণায় বলা হয়েছে।

এভাবে প্রতি বছর প্রায় এক লাখেরও বেশি এ্যালবাট্রস মারা যায়।

এতে আরও বলা হয় যে দক্ষিণ জর্জিয়ায় ওয়ান্ডারিং বা গ্রেট অ্যালবাট্রস, ব্ল্যাক ব্রাউডেড অ্যালবাট্রস এবং গ্রে হেডেড অ্যালবাট্রস- এ তিন ধরণের এ্যালবাট্রসের সংখ্যাই বর্তমানে সমান হারে কমতে শুরু করেছে ।

আরএসপিবি’র সদস্য ড.বেন সুলিভান বলেন, দক্ষিণ জর্জিয়ায় এ্যালবাট্রসের সংখ্যা দিন দিন কমার ফলে মূলত সারা বিশ্বেই এর সংখ্যা কমে যাচ্ছে।

দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় মাছধরার কাজে এ ধরণের বিশেষ জাল ব্যবহার করাই তাদের মৃত্যুর মূল কারন বলেও তিনি উল্লেখ করেন।

এই অঞ্চলেগুলোতে এ্যালবাট্রস খাবারের জন্য ঘুরে বেড়ায়।

’সেভ দ্যা এ্যালবাট্রস’ অভিযানের অংশ হিসেবে আরএসপিবি এবং বার্ড ইন্টারন্যাশনাল স্থানীয় জেলেদের সাথে কাজ করার জন্য দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকাতে একটি টাস্কফোর্স পাঠাতে যাচ্ছে।