চীনে বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত
চীনের পশ্চিম প্রদেশের আনহুই এলাকায় মার্কিন সেনাবাহী একটি বিমান ৪০ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হলে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছে।
উদ্ধারকর্মীরা ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে। স্থানীয়রা জানিয়েছে, নিহতদের শরীরের বিভিন্ন অংশ পাহাড়ঘেরা এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
একজন স্থানীয় লোক জানায়, বিস্ফোরণের শব্দ শোনার পর গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে যায়।
তিনি জানান, বিমানটি বাঁশ বাগানে আঘাত করে এবং এর পেছনের অংশ মাঠের মধ্যে পড়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক আনহুই প্রদেশের একজন সরকারি কর্মকর্তা সংবাদ সংস্থাগুলোকে জানান, ইয়াওকান-এর কাছে পশ্চিম গুয়াংডা দেশের আনহুই গ্রামে হঠাৎ করে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন এ পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে।
সাংহাইয়ের ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গুয়াংডা পর্বত ঘেরা এই গ্রামে বাঁশের চাষ হয় এবং বাঁশের তৈরি আসবাবপত্রের জন্য এই গ্রামটি বিখ্যাত।
