চাকুরী ক্ষেত্রে প্রচণ্ড অনিশ্চয়তা দেখা দিয়েছে : আইএলও
মুষ্টিমেয় কিছু লোকের জন্য চাকুরীর অভাবনীয় সুযোগ এবং এরই বিপরীতে অসংখ্য মানুষের চাকুরী পাওয়া নিয়ে সৃষ্টি অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক কারণে চাকুরীক্ষেত্রে কাজের মর্যাদা কমে যাওয়ায় পৃথিবীব্যাপী চাকুরীরক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে আইএলও তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।
আইএলও জানিয়েছে পরবর্তী দশকের মধ্যে পৃথিবীর মানুুষের জন্য কয়েকশো মিলিয়ন নতুন চাকুরীর ক্ষেত্র তৈরি করতে হবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
পৃথিবীব্যাপী মানুষের কর্মক্ষেএ খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে তিনশো কোটির বেশি মানুষ চাকুরী করছে বা খুঁজছে। ২০১৫ সালের মধ্যে এই সংখ্যা ৪৩০ কোটি ছাড়িয়ে যাবে। আর এসব নতুন চাকুরীর ক্ষেত্র বেশির ভাগ তৈরি হবে উন্নয়নশীল দেশগুলোতে।
আইএলও ডিরেক্টর জেনারেল জুয়ান সোমাভিয়া উদ্বেগ প্রকাশ করে জানালেন কাজের মর্যাদা দিন দিন ক্ষুন্ন করা হচ্ছে। ব্যক্তিমানুষের মর্যাদা, পরিবার, সমাজও তার জাতীয় মর্যাদা ভুলে তাকে পণ্য উৎপাদনের একটি ক্ষুদ্র অংশ হিসেবেই চিহ্নিত করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
আর্থ-সামাজিক বিভিন্ন বিষয় যেমন এইডস, মহিলাদের জন্য কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশ, শিশুশ্রম, বেকারত্ব, দারিদ্র, সামাজিক নিরাপত্তার অভাব Ñ এসবই নতুন চাকুরী ক্ষেত্র তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
তবে প্রতিবেদনে এও জানানো হয়েছে যে, বিশ্বব্যাপী কর্মক্ষেত্রের ব্যাপক পরিবর্তনের কারণেই বর্তমানে নারী-পুরুষ নির্বিশেষে মেধা অনুযায়ী সম্মানজনক চাকুরীর সুযোগ পাচেছ।
প্রতিবেদনে বলা হয়েছে, শ্রম আইনের ভিত্তিতে কতিপয় সুনির্দিষ্ট আইন প্রচলনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো মজবুত করাই হবে উন্নয়নশীল দেশেগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ।
