২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মচারীদের সোমবার বেতন দেবে ফিলিস্তিনের হামাস সরকার

ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া সোমবার সরকারী কর্মচারীদের বেতন প্রদান করবেন বলে জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 11:55 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

ফিলিস্তিন সরকারের ১ লাখ ৬৫ হাজার কর্মকর্তা- কর্মচারী গত তিনমাস ধরে বেতন পাচ্ছেন না বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

ফিলিস্তিনের অর্থমন্ত্রী ওমর আব্দেল রাজেক জানিয়েছেন, সরকারের চতুর্থ শ্রেণীর প্রায় ৪০ হাজার কর্মচারী যাদের বেতন ১,৫০০ শেকেলের কম (৩৩০ ডলার) তারা সোমবার বেতন পাবেন।

তবে বাকী ১ লাখ ২৫ হাজার কর্মকর্তা-কর্মচারী যারা ১,৫০০ শেকেলের অধিক বেতন পান তাদের বেতন শীঘ্র দেয়া হবে বলে জানালেও অর্থমন্ত্রী এই বেতন প্রদানের সুনির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি।

২০০৬ সালের শুরুতে হামাস সাধারণ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করলে এবং পশ্চিমা বিশ্বের দাবী অনুযায়ী ইসরাইলকে স্বীকৃতি দান এবং সহিংসতা বন্ধে অস্বীকৃতি জানানোর পর পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে অর্থসাহায্য দেয়া বন্ধ করার ফলে এই অর্থনৈতিক সংকট দেখা দেয়।