২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যথা উপশমকারী ওষুধ গ্রহণ হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়

একটি নতুন গবেষণায় দেখা গেছে ‘ইবুপ্রোফেন’ এবং ‘ডাইক্লোফেনাক’র মতো বহুল ব্যবহৃত ব্যথানাশক ওষুধ হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2006, 02:02 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারীরোধ বিষয়ক গবেষক কলিন বেইজেন্ট জানান, যারা উচ্চ মাত্রার ব্যথা উপশমকারী বা পেইনকিলার গ্রহণ করেন তাদের প্রতি হাজারে তিনজনের হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে।

তবে তিনি আরো জানান এধরনের আবিষ্কারে সাধারণ মানুষের ভীত হওয়ার কিছু নেই। যারা উচ্চ মাত্রার পেইন কিলার গ্রহণ করেন তাদের ক্ষেত্রেই কেবল এ ধরনের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশী।

আগে ধারনা করা হতো ‘ভিয়ক্স’ এবং ‘কক্স ২’ এর মতো জ্বালাবিহীন ব্যথানাশক হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এই জ্বালাবিহীন পেইনকিলার যারা গ্রহণ করছিল তাদের ক্ষেত্রে যারা গ্রহণ করছিল না তাদের থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুন বেড়ে গেলে ২০০৪ সালে এ ধরনের পেইনকিলার সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

তবে বেইজেন্ট বলেন, তাদের এই গবেষণা চিকিৎসকদের এই ধরনের ব্যথা উপশমকারী ওষুধের ক্ষতিকর প্রভাব সনাক্ত করতে সহযোগিতা করবে।