২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবল বৃষ্টিতে ছয়লাব কেরালা: নিহত ৩

ভারতের কেরালা অঙ্গরাজ্যে প্রবল বৃষ্টিপাতে ৩ জন নিহত এবং জনপদ ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 11:02 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

কেরালার কাছে অত্তিনগাল অঞ্চলে প্রবল ঝড়ে একটি নারকেল গাছ উপড়ে পড়লে একজন মহিলা নিহত হন। ইরনাকুলাম জেলায় যাত্রীবাহী একটি বাসের উপর একটি গাছ ভেঙ্গে পড়লে অপর এক ব্যক্তি নিহত হন।এছাড়া কেরালার কোজিকোডে জেলায় গাছচাপা পড়ে ১৫ বছরের একটি কিশোরীর মৃত্যু হয়।

কেরালার প্রধানমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন দূর্গত স্থানগুলোতে জরুরী ভিত্তিতে ত্রান ও পূনর্বাসন তৎপরতা শুরু করার ঘোষণা দিয়েছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

প্রবল ঝড়বৃষ্টিতে কেরালার কোলাম, ইরনাকুলাম, আলাপ্পুজা ও থিরুভানান্তাপুরাম জেলার অনেক কাঁচা ঘরবাড়ী ভেঙ্গে পড়েছে।

প্রবল ঝড়ো বাতাসে ফুঁসে ওঠা নদীর পানিতে অনেক এলাকার ফসল তলিয়ে গেছে এবং নিুাঞ্চল প্লাবিত হয়েছে। দূর্গত এসব স্থান  থেকে কয়েকশত পরিবারকে উদ্ধার করে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে সমুদ্রপোকূলবর্তী কয়েকটি গ্রাম সাগর গর্ভে বিলীন হয়ে যেতে বসেছে। এসব অঞ্চলের বর্তমান অবস্থা পর্যবেক্ষনের জন্য কেরালার রাজধানীসহ কয়েকটি জেলায় ‘জরুরী পর্যবেক্ষণকেন্দ্র’ খোলা হয়েছে।

রাজ্যের মৎস সম্পদ উন্নয়ন মন্ত্রী এস শর্মা ইরনাকুলাম জেলার দূর্গত এলাকা পরিদর্শনকালে জানিয়েছেন যে, সাগর গর্ভে বিলীন হয়ে যাওয়া থেকে সমুদ্রপোকূলবর্তী জনপদগুলোকে রক্ষা করতে সরকার জরুরীভাবে বাঁধ নির্মানের কথা বিবেচনা করছে।

কানুর ও করিপ্পুর বিমানবন্দরে গত ২৪ ঘন্টায় ১৩ সে::মি বৃষ্টিপাত রেকর্ড বরা হয়েছে। এই ঝড়বৃষ্টি আরো দুইদিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।