২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিনপন্থী ইউরাইব পুন:নির্বাচিত

দক্ষিণ আমেরিকায় মার্কিন মিত্র হিসেবে একঘরে হয়ে থাকা কলম্বিয় প্রেসিডেন্ট আলভারো ইউরাইব দেশটির সাধারণ নির্বাচনে দ্বিতীয়বারের মত বিপুল ভোটে জয়লাভ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 02:02 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নির্বাচনে ইউরাইবের নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রধান বামপন্থী দল ডেমোক্র্যাটিক পোল’ এর কার্লোস গাভিরিয়া আনুষ্ঠানিকভাবে ফল ঘোষিত হবার পরপরই জনগণের রায় মেনে নেন, খবর বার্তাসংস্থার।

 উল্লেখ্য এ নির্বাচনে ইউরাইব প্রায় ৬২ শতাংশ ভোট পেয়েছেন।

”এ মুহূর্তে আমাদের যা করণীয়, তা হলো ইউরাইবের বিজয়কে মেনে নেয়া” প্রাক্তন বিচারপতি গাভিরিয়া তাঁর প্রধান প্রচারণা শিবির থেকে বেতার মাধ্যমে সমর্থকদের কাছে এ আহ্বান পৌঁছে দেন।

পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ইউরাইব (৫৩), পেশায় একজন আইনজীবি ও জমিদার। গেল বছরগুলাতে দক্ষিণপন্থী উগ্রবাদী ও বামপন্থী ফার্ক বিদ্রোহীদের শক্তহাতে দমন করে তিনি দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম হন।

ফার্ক বিদ্রোহীরা দেশটিতে বিশৃংখলা সৃষ্টির পাশাপাশি কোকেন চোরাচালানের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। 

মার্কিনী মুক্তবাণিজ্যের ব্যবস্থা পত্রকে ঠেকাতে হুগো শ্যাভেজ এ অঞ্চলে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় রীতিমত জেহাদ ঘোষণা করেছেন। এ দিক থেকে ইউরাইবের বিজয়কে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ।