২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ তার ৩৯০ জন কর্মচারীকে পূর্ব তিমুর ত্যাগের নির্দেশ দিয়েছে

পূর্ব তিমুরে অব্যাহত সহিংসতার দরুন জাতিসংঘ সেদেশে অবস্থানরত তার ৩৯০ জন কর্মচারীবৃন্দকে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে। তবে ৫০ জন কর্মচারী জাতিসংঘের কার্যক্রম পরিচালনায় তিমুরে অবস্থান করবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 10:02 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

পুর্ব তিমুরে চাকুরিচ্যুত বিদ্রোহী সৈন্যদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষের পর সেখানে চলমান সহিংসতা  জাতিগত সহিংসতায় রূপ নিয়েছে। বিশ্বের সবচেয়ে নবীন এই দেশটিতে স্বাধীনতার চার বছর পর গৃহযুদ্ধের আশংকা দেখা দিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে।

রাজধানী দিলিতে সশস্ত্র গেরিলারা টহল দিচ্ছে। ঘরবাড়ি এবং যানবাহন ভাংচুর এবং তাতে অগ্নিসংযোগ করছে। শত শত লোক ঘর ছেড়ে বিভিন্ন গির্জায় আশ্রয় নিচ্ছে।

এদিকে অস্ট্রেলিয়ার সৈন্যরা দেশটির আইন শৃঙ্খলা পরস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী মারি আলকাতিরি তার দেশে ক্যু বা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন।

তিনি আরো জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পররাষ্ট্রমন্ত্রী জোসে রামোস হোর্তা বিদ্রোহী সৈন্যদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

গত সপ্তাহে চাকুরিচ্যুত সৈন্য এবং পুলিশদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছে।