হিমালয় থেকে মৃত পর্বোতারোহীর জীবিত অবতরণ
একজন অস্ট্রেলীয় নাগরিক যিনি হিমালয় পর্বত অবরোহণের সময় মারা গেছেন বলে ধারনা করা হয়েছিল কাকতালীয়ভাবে তিনি জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন।
অস্ট্রেলীয়ার বংশোদ্ভূত ৫০ বছর বয়স্ক লিনকোলন হল বৃহস্পতিবার বরফাচ্ছাদিত হিমালয় থেকে অবরোহণের সময় মারা গিয়েছে বলে তার সঙ্গীরা অনুমান করেছিল। শনিবার বার্তা সংস্থা এ কথা জানায়।
দুই শেরপা সঙ্গীর সঙ্গে পর্বতঅবরোহণের সময় তার মধ্যে মতিভ্রমের সৃষ্টি হলে সে আর নামতে পারবে না বলে জানালে তার সঙ্গীরা নেমে আসে।
তবে অন্য একজন আরোহী শুক্রবার হলকে জীবিত দেখলে উদ্ধারকারীরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে।
ডিসিএক্সএল কোম্পানীর উদ্ধার কর্মকর্তা ডানকান চেসেল বলেন, হলে’র অবস্থা আশঙ্কাজনক। তাকে পুনরায় সুস্থ করতে পারলে এটা সত্যিই আশ্চর্যজনক ঘটনা হবে।
মি. চেসেল বলেন, হল যখন তার দুই শেরপা সঙ্গীসহ হিমালয় থেকে নামছিলেন তখন তিনি হঠাৎ দুর্বল হয়ে পড়েন এবং তার মতিভ্রম দেখা দেয়।
হল একজন দক্ষ পর্বতারোহী এবং বৃহস্পতিবার সে হিমালয়ের চূড়ায় আরোহণ করেছিল।
