২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা ক্যান্সারের ঝুঁকি কমায়!

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডেভিড গেফেন স্কুল অব মেডিসিন- এর গবেষকরা জানিয়েছেন যারা গাজা সেবন করে তাদের ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি যারা সিগারেট পান করে তাদের থেকে তুলনামূলকভাবে কিছু কম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 11:41 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

লস এঞ্জেলস-এর ২,২০০ লোকের ওপর এই গবেষণা চালিয়ে দেখা যায়, যারা গাজা সেবন করে তাদের ফুসফুস, মাথা এবং ঘাড়ের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে যারা তামাক সেবন করে তাদের সিগারেট পানের মাত্রা বাড়ার সাথে সাথে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।

গাজা এবং তামাকের ধোঁয়ায় ক্যান্সার বৃদ্ধিতে সহায়ক একই ধরনের উপাদান বিদ্যমান রয়েছে। তারপরও গাজা সেবন কেনো ক্যান্সারের ঝুঁকি কমায় তা গবেষণা করতে গিয়ে বিশেষজ্ঞরা দেখেছেন গাজায় ‘টিএইচসি’ নামক একধরনের উপাদান বিদ্যমান যা টিউমারের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে।

তবে অপর একদল গবেষক বলছেন, গাজা সেবন ক্যান্সার এবং ফুসফুসের বিভিন্ন রোগের জন্য দায়ী। কেননা গাজা সেবনকারী গাজা সেবনের সময় সিগারেট পানকারীর তুলনায় লম্বা এবং গভীর দম নেয় এবং ফুসফুসে অনেকক্ষণ ধোঁয়া ধরে রাখে যা ফুসফুসের জন্য ক্ষতিকর।