২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনিদের সাথে শান্তি প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত ওলমার্ট

ইসরাইলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট বলেছেন তিনি ফিলিস্তিনের সাথে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 09:40 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

তবে তার আগে ফিলিস্তিনের ক্ষমতাসীন হামাস সরকারকে সহিংসতা বন্ধ করতে এবং ইসরাইলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে বলে তিনি জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

“ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনার জন্য আমি আমার হাত বাড়িয়েই আছি,” মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বক্তৃতায় তিনি একথা বলেন।

তবে তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার হামাস সরকারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে বলেন ইসরাইল এধরনের সন্ত্রাসবাদী সরকারের সাথে শান্তি প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা চালিয়ে ভবিষ্যৎ বিপদের ঝুঁকি নেবেনা।