২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপান অন্ধত্বের কারণ হতে পারে

ইংল্যান্ডের বিশেষজ্ঞরা সিগারেটের প্যাকেটের উপর সতর্কবাণী হিসেবে “ধূমপান অন্ধত্বের কারণ” কথাটি লেখার জন্য আহবান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 09:38 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সম্প্রতি নতুন এক গবেষণায় এই প্রমাণ পাওয়া গিয়েছে যারা অতিরিক্ত ধূমপান করে তাদের বয়সের সাথে চোখের সংবেদনশীল অংশের অবনতি ঘটে অন্ধ হয়ে যেতে পারে। ইংল্যান্ডে অন্ধত্বের জন্য এটাই প্রধান কারণ।

ইউরোপীয়ান আই স্টাডি’র অপ্রকাশিত গবেষণায় ইউরোপী ইউনিয়নের দেশগুলোতে পাঁচ হাজার জন বয়স্ক চোখের রোগীর উপর পরীক্ষা চালিয়ে দেখেছে ধূমপানের কারণেই ২৭ শতাংশ রোগীর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইংল্যান্ডের রয়েল কলেজ অব অবথেলমোলোজিস্ট জানিয়েছে, প্রতিবছর ইংল্যান্ডে পাঁচ লক্ষ লোক বার্ধক্যজণিত চোখের বিভিন্ন রোগে ভুগে থাকেন। এদের মধ্যে যারা ধূমপায়ী তাদের অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা অধূমপায়ীদের তুলনায় দ্বিগুণ থাকে।

প্রতিষ্ঠানটি এ ব্যাপারে সরকারকে জরুরী আহবান জানিয়ে সিগারেটের প্যাকেটের উপর “ধূমপান অন্ধত্বের কারণ”, “ধূমপান বন্ধ্যাত্বের কারণ” এই বাক্যগুলি উল্লেখ করতে বলেছেন।