অনিয়মের অভিযোগে পাকিস্তানে সুইস দূতাবাসকর্মীদের সরিয়ে নেবার সিদ্ধান্ত
সুইজারল্যান্ড তাদের অনুসন্ধানে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে ভিসা প্রদানে অনিয়মের অভিযোগে পাকিস্তানে সুইজারল্যান্ডের দূতাবাসকর্মীদের বদলি করার সিদ্ধান্ত নিয়েছে।
সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়, সাংগঠনিক দুর্বলতার জন্য এই দুর্নীতি হয়েছে তবে দূতাবাসকর্মীদের কোন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। নতুন করে দূতাবাসকর্মীদের সেখানে না পাঠানো পর্যন্ত ভিসা শাখা বন্ধ থাকবে।
ইসলামাবাদের সুইস ভিসা শাখা সুসংগঠিত কিনা এবং আদম পাচারে সুইসকর্মীরা জড়িত আছে কিনা তা নির্ণয় করার লক্ষ্যেই মূলত এই অনুসন্ধান করা হয় বলে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এর আগে দুইজন পাকিস্তানি দূতাবাসকর্মীকে এ ধরনের দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছিল।
